স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত ফর্মে আছেন অ্যাডাম রসিংটন। বিপিএলে টানা তৃতীয় ম্যাচে ফিফটি তুলে নিয়ে ইংল্যান্ডের এই উইকেটরক্ষক-ব্যাটার দলকে ভালো সংগ্রহ এনে দিয়েছেন। তার হ্যাটট্রিক ফিফটিতে আগে ব্যাট করে ১৬৯ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম রয়্যালস।ওপেনিংয়ে নেমে রসিংটন খেলেন ৫৮ রানের ঝরঝরে ইনিংস। ১৪১.৪৬ স্ট্রাইকরেটে সাজানো এই ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। তবে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। দলীয় ২২ রানে আউট হন আগের দুই ম্যাচে টানা ফিফটি করা নাঈম শেখ। তিনি আজ করেন ১৬ রান (৩ চার)।এরপর দ্রুতই ফিরে যান মাহমুদুল হাসান জয় (১২)। তবে তৃতীয় উইকেটে রসিংটনের সঙ্গে হাসান নওয়াজ গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। দুজনে মিলে যোগ করেন ৮২ রান। রসিংটন আউট হওয়ার পর মাত্র ৬ রানের ব্যবধানে আরও দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম।বিপিএলে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমে পাকিস্তানের ব্যাটার হাসান নওয়াজ করেন ৪৬ রান, যা দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।শেষদিকে ষষ্ঠ উইকেটে আমের জামাল ও অধিনায়ক শেখ মেহেদী ১৭ বলে অবিচ্ছেদ্য ৩৩ রানের ঝোড়ো জুটি গড়ে ইনিংসের ভালো সমাপ্তি টানেন। জামাল করেন ১৯ রান, আর মেহেদীর ব্যাট থেকে আসে ১৩ রান।রংপুরের বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন দুই বাঁহাতি পেসার আকিভ জাভেদ ও মুস্তাফিজুর রহমান, দুজনই ২টি করে উইকেট শিকার করেন।হ্যাটট্রিক জয়ের লক্ষ্য পূরণে এখন রংপুরের প্রয়োজন ১৭০ রান।
























































Discussion about this post