বিশেষ প্রতিবেদন:মেহেরপুরের গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, চৌগাছা গ্রামের রাজমিস্ত্রি গোলাম কিবরিয়া (৫৫) এবং তার স্ত্রী রিনা খাতুন (৪৮)।স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গোলাম কিবরিয়ার বাড়ির বৈদ্যুতিক মিটারের আর্থিং তারের সঙ্গে একটি বাইসাইকেল রাখা ছিল। কোনোভাবে সেই আর্থিং তারের সঙ্গে সাইড লাইনের বিদ্যুৎ সংযোগ লেগে যায়। বিষয়টি বুঝতে না পেরে গোলাম কিবরিয়া বাইসাইকেলটি ধরতেই তৎক্ষণাৎ বিদ্যুতায়িত হন।স্বামীর এমন অবস্থায় তাকে বাঁচাতে ছুটে যান রিনা খাতুন। টেনে সরানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।ঘটনার সময় তাদের ছোট মেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে দুজনকেই উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।






















































Discussion about this post