আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আগামী ৩ থেকে ৫ মার্চ রাশিয়া সফর করবেন। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া বরাত এ তথ্য জানিয়েছে আল-আরাবিয়া। এদিকে, আফগানিস্তান ও পাকিস্তানকে সীমান্তে হামলা বন্ধ করে কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে রাশিয়া। সাম্প্রতিক সময়ে দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
























































Discussion about this post