বিনোদন ডেস্ক: আবেগপ্রবণ হয়ে পড়লেই একসময় মদ্যপানের দিকে ঝুঁকতেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তবে ধীরে ধীরে বুঝতে পারেন, এই অভ্যাস তার শারীরিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এরপরই মদ্যপান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, নিয়মিত মদ্যপানের কারণে সকালে ঘুম থেকে ওঠার পর অস্বস্তি অনুভব করতেন। শুধু তাই নয়, নিজের শরীর থেকেও এক ধরনের অস্বাভাবিক গন্ধ পাচ্ছিলেন, যা তাকে ভাবিয়ে তোলে। অভিনেত্রীর ভাষায়, “আমার স্বাস্থ্যের ওপর যে প্রভাব পড়ছিল, সেটা আমার ভালো লাগছিল না। সকালে ঘুম থেকে ওঠার পর যে অনুভূতি হতো, তা মোটেই সুখকর ছিল না। নিজের শরীর থেকেই এক অদ্ভুত গন্ধ বের হত। তিনি আরও জানান, তার পরিচিত একজন নেশাগ্রস্ত ব্যক্তির শরীর থেকেও এমন গন্ধ পেতেন। সেই অভিজ্ঞতার সঙ্গে নিজের অবস্থার মিল খুঁজে পেয়ে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করেন এবং উপলব্ধি করেন-মদ্যপান তার জন্য ক্ষতিকর হয়ে উঠছে। এরপর ধীরে ধীরে এই অভ্যাস ত্যাগ করেন জাহ্নবী। বর্তমানে তিনি স্বাস্থ্যকর জীবনযাপনের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। প্রসঙ্গত, জাহ্নবী কাপুর এখন ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘পেড্ডি’র কাজ নিয়ে। এই সিনেমায় তাকে দেখা যাবে রাম চরনের বিপরীতে। আগামী ৬ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।






















































Discussion about this post