স্পোর্টস ডেস্ক: জাভিয়ের মাসচেরানো পদত্যাগ করলে প্রধান কোচ হন গুইলেরমো হোয়োস। তার অভিষেক ম্যাচে মায়ামি জিতেছে ৩-২ গোলে জিতেছে। আর জোড়া গোল করলেন লিওনেল মেসি। শনিবার (১৮ এপ্রিল) কলোরাডো র্যাপিডসকে হারিয়ে মায়ামি সাত ম্যাচ অপরাজিত থাকল। লস অ্যাঞ্জেলস এফসির কাছে হার দিয়ে মৌসুম শুরু করা দলটি ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এমএলএস স্ট্যান্ডিংয়ে দ্বিতীয় স্থানে। ১৩তম মিনিটে পেনাল্টি থেকে মেসি গোলমুখ খোলেন। তারপর তার ৭৯তম মিনিটে জয়সূচক গোলে তিন পয়েন্ট আদায় করে মায়ামি। মাঝমাঠ থেকে বল ছিনিয়ে নিয়ে মেসি ডানপাশ দিয়ে আক্রমণে যান। তারপর পেনাল্টি বক্সে ঢুকে কাটব্যাক করে দুই ডিফেন্ডারের ফাঁক গলে শট নেন। ব্যাকপোস্টের ভেতর দিয়ে বল জালে জড়ায়। এই মৌসুমে সাত গোল করলেন মেসি। এমএলএস-এ সর্বোচ্চ গোলের তালিকায় স্যাম সুরিজ ও পিটার মুসার সঙ্গে সমতায় আছেন তিনি।
























































Discussion about this post