বিনোদন ডেস্ক: পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে সম্প্রতি সংগীতশিল্পী আসিম আজহারের নিউইয়র্ক কনসার্টে দেখা গেছে। আর সেই উপস্থিতিকে ঘিরেই আবারও জোরালো হয়েছে তাদের সম্পর্কের পুরোনো গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হানিয়া নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। মুখে কাপড় জড়িয়ে এবং মাথায় টুপি পরে তিনি দর্শকদের ভিড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাকে নিজের নাটকের জনপ্রিয় গান ‘মেরি জিন্দেগি হ্যাঁ তু’ গাইতেও দেখা যায়। তবে নিজেকে লুকানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত ভক্তদের চোখ এড়াতে পারেননি তিনি। মুহূর্তেই অনেকে তাকে চিনে ফেলেন এবং সামাজিক মাধ্যমে তার উপস্থিতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। নিউইয়র্ক কনসার্টে হানিয়ার উপস্থিতি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। সামাজিক মাধ্যমে অনেকে এই জুটিকে বিয়ের আহ্বানও জানিয়েছেন। এদিকে জল্পনা আরো বাড়িয়ে পরে হানিয়া ইনস্টাগ্রামে নিউইয়র্কের রাস্তায় হাঁটার একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাকে ‘ওটা মাই মাইন্ড’ গাইতে শোনা যায়। গানটি কানাডীয় শিল্পী মুনসুনের। বলা দরকার, ২০১৮ সাল থেকেই হানিয়া ও আসিমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। ২০২৫ সালের জুনে আসিম তার সাবেক বাগদত্তা মেরুব আলির সঙ্গে বিচ্ছেদের পর আবারও এই জল্পনা নতুন করে সামনে আসে। বর্তমানে আসিম আজহার উত্তর আমেরিকাজুড়ে একটি সফল কনসার্ট ট্যুরে ব্যস্ত রয়েছেন, যার বেশিরভাগ শো-ই প্রায় হাউসফুল।























































Discussion about this post