আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন অবরোধের মুখে ইরানের অর্থনীতিকে সচল রাখতে এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বড় পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ ইরানের জন্য একটি বিশেষ বাণিজ্য করিডর উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে, যার ফলে এখন থেকে তৃতীয় দেশ থেকে আমদানিকৃত পণ্য পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সরাসরি ইরানে পৌঁছাতে পারবে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, করাচি বন্দরসহ মোট ছয়টি কৌশলগত রুট এই ট্রানজিট ব্যবস্থার আওতায় থাকবে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের ফলে গত কয়েকদিন ধরে করাচি বন্দরে আটকে থাকা ইরানগামী তিন হাজারেরও বেশি কন্টেইনারের জট দ্রুত নিরসন হবে। ঘোষিত রুটগুলোর মধ্যে গাবদ-গোয়াদার, তাফতান-কোয়েটা এবং করাচি পোর্ট কাসিমের মতো গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলো অন্তর্ভুক্ত রয়েছে। মূলত মার্কিন নৌ-অবরোধের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে এবং দ্বিপাক্ষিক সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতেই পাকিস্তান এই বড় সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




















































Discussion about this post