বিনোদন ডেস্ক: মার্ভেলের ব্লকবাস্টার সিনেমা স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম-এ নেডের (জ্যাকব ব্যাটালন) নানির চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়া প্রবীণ অভিনেত্রী মেরি এগিদা রিভেরা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেডের বরাতে জানা গেছে, গত ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলুতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তার মৃত্যু হয়।স্বজনরা জানিয়েছেন, Spider-Man: No Way Home-এ ছোট হলেও স্মরণীয় চরিত্রে অভিনয় করতে পেরে তিনি অত্যন্ত গর্বিত ছিলেন।সিনেমাটিতে অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডার-ম্যান, নেড ও এমজের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের মাঝেই নেডের নানি হিসেবে উপস্থিত হন মেরি রিভেরা। হাস্যরসাত্মক সেই মুহূর্তে তিনি নেডের মাধ্যমে স্পাইডার-ম্যানকে ঘরের ছাদের কোণে থাকা মাকড়সার জাল পরিষ্কার করতে বলেন। অল্প সময়ের উপস্থিতিতেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি।ওই দৃশ্যে তিনি অ্যান্ড্রু গারফিল্ড, টোবি ম্যাগুইয়ার, টম হল্যান্ড, জেনডায়া এবং জ্যাকব ব্যাটালন–এর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।তার মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে স্পাইডার-ম্যান ভক্তরা শোক প্রকাশ করছেন এবং তার সংক্ষিপ্ত অথচ স্মরণীয় অভিনয়ের কথা স্মরণ করছেন।১৯৪৩ সালের ২ জুন ফিলিপাইনের ইলোইলোতে জন্মগ্রহণ করেন মেরি এগিদা রিভেরা। অভিনয়ের পাশাপাশি তিনি দীর্ঘদিন একজন মিশনারি হিসেবে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি স্বামী আলেজান্দ্রো রিভেরা, চার সন্তান, ১১ জন নাতি-নাতনি এবং চারজন প্রপৌত্র-প্রপৌত্রী রেখে গেছেন।
























































Discussion about this post