ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) জানিয়েছেন, মাইগ্রেনের ব্যথার কারণে রাতে দ্রুত ঘুমিয়ে পড়েছিলাম। ভোরে উঠে দেখি জামায়াত আমিরের টুইটার (এক্স) স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড় উঠেছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন। স্ট্যাটাসে শেহরীন আমিন ভূঁইয়া ফেসবুক লেখেন, মাইগ্রেনের ব্যথার কারণে কালকে আর্লি ঘুমিয়েছি। ভোরে উঠে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়। কী একটা অবস্থা। আপনারা একটু ধৈর্য ধরেন। আমার তো একটা সন্তান আছে, স্কুলে পাঠালাম। চাকরি আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হবো। তিনি আরও লেখেন, তার আগে আজকের দিনের রান্না, ঘরের কাজ গুছাবো। এরপর গিয়ে ফেসবুক নিয়ে বসবো। কে কী বললেন, কেন বললেন- এসব চর্চা করতে। ততক্ষণ দয়া করে একটু ধৈর্য ধরে বসে থাকেন, যেহেতু আমার কাছে জবাবদিহিতা চাওয়া ছাড়া আপনাদের দিনে-রাতে আর কোনো কাজ নেই।













































Discussion about this post