ঢাকা: বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী একসাথে হলে অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, তারেক রহমান জনবান্ধব নেতা। ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব। দুই দেশের প্রধান একসাথে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।আজ রোববার (৯ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের খেলার জায়গার উদ্বোধনী অনুষ্ঠানে হাইকমিশনার এসব কথা বলেন।সেখানে তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখার প্রত্যাশা করেন তিনি। এসময় সাধারণ মানুষের ভিসা প্রাপ্তিতে খরচ কমানো, ভিসা সেন্টার ও ভিসা প্রদানের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান হাইকমিশনার।























































Discussion about this post