আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগর দিয়ে চোরাচালানের সময় ৩ লাখ ৫০ হাজার লিটার জ্বালানি তেল বহনকারী একটি বিদেশি জাহাজ জব্দ করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসি’র দ্বিতীয় নৌ অঞ্চলের কমান্ডার হাইদার হোনারিয়ান মোজারাদ রোববার (৩০ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।কমান্ডার হাইদার হোনারিয়ান মোজারাদ মেহের নিউজ এজেন্সিকে জানান, ইরানের সীমান্ত, বিশেষ করে পারস্য উপসাগরকে সুরক্ষার জন্য আইআরজিসি ব্যাপক পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। এই নজরদারির ফলেই জ্বালানি-পাচারকারী জাহাজটি সনাক্ত এবং জব্দ করা সম্ভব হয়েছে। তিনি দৃঢ়ভাবে বলেন যে, আইআরজিসি আইন লঙ্ঘনকারী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।কমান্ডার মোজারাদ নিশ্চিত করেছেন, জব্দ করা জাহাজটি ইসোয়াতিনি (সোয়াজিল্যান্ড)-এর পতাকা নিয়ে চলাচল করছিল। জাহাজটিতে প্রতিবেশী একটি দেশের ১৩ জন ক্রু সদস্য ছিলেন।বিচারিক আদেশে জাহাজটি বর্তমানে তীরে স্থানান্তরিত করা হয়েছে এবং সেখান থেকে এর চোরাচালানকৃত মালামাল নামানো হচ্ছে।























































Discussion about this post