স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার সদর উপজেলা আহবায়ক কমিটি কতৃক ৯ সেপ্টেম্বর ২০২৬ইং রোজ বুধবার বিকাল ৩ ঘটিকার সময় মৌলভীবাজার পৌরসভা হল রুমে উপজেলা কমিটির আহবায়ক জনাব দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপন এর সভাপতিত্বে ও সদস্য সচিব জনাব সালেহ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্টিত হয় আলোচনা সভা। প্রথমেই পবিত্র কালামে পাক তিলাওয়াত করেন জনাব মাও: মো: সুফিয়ান আহমদ, পবিত্র গীতা পাঠ করেন সুকুমল কান্তি দাশ কাজল, দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন জনাব মো: মুহিবুর রহমান। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাশিদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মৌলভীবাজার সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: নাদিমুল হক, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মৌলভীবাজার সদর। জনাব মো: এমরান হোসেন মজুমদার, সভাপতি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা। জনাব মো: মুহিবুর রহমান, সহসভাপতি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা। জনাব মো: আব্দুল আজিজ চৌধুরী,সহসভাপতি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: মোস্তাফিজুর রহমান বকুল সাধারণ সম্পাদক বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা। পাঠদান অনুমোদন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনার পর সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার সদর উপজেলা আহবায়ক কমিটি বিলুপ্ত করে জনাব দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপন কে সভাপতি ও জনাব সালেহ আহমেদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৬-২০২৭ সেশন এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
























































Discussion about this post