ঢাকা : সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, পদত্যাগের পর নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা হস্তান্তর করে বর্তমানে ভাড়া বাসায় বসবাস করছেন। এর পরও তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাহমুদ লেখেন, সরকারি নিয়ম অনুযায়ী, দুই মাস থাকা গেলেও পদত্যাগের ২০ দিন পরে গতবছরই বাসা ছেড়েছি। অথচ এটা নিয়েও মিডিয়া ট্রায়ালের শিকার হলাম। তিনি লেখেন, আমার পলিটিক্যাল আর্গুমেন্টের পাল্টা আর্গুমেন্ট দেন সৎ সাহস থাকলে। আপনাদের দখলে মিডিয়া আছে বলেই রাজনৈতিক জবাবের বদলে ব্যক্তিগত আক্রমণ করাটা অত্যন্ত লজ্জাজনক ও হীনমন্যতার পরিচয়।


















































Discussion about this post