নড়াইল প্রতিনিধি: নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে বুধবার (২৩ সেপ্টেম্বর) সংঘর্ষে গুলিবিদ্ধ এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম হাসান শেখ ওরফে পান্নু(৪০)। খুলনা মেডিক্যেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল গভীররাতে তার মৃত্যু হয়। এছাড়া মাথায় গুলিবিদ্ধ পান্নুর ছোটো ভাই রাসেলের অবস্থা সংকটাপন্ন। এর জেরে এলাকায় ব্যাপক সহিংস পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, পান্নু নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের তাঁরা মিয়ার ছেলে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়িয়ার সোহেল মেম্বর পক্ষ ও আবেদ আলী শেখ পক্ষের মধ্যে বিরোধের জেরে বুধবার সকালে উভয় পক্ষে সংঘর্ষ বাধলে আবেদ শেখ পক্ষের গুলিতে সোহেল গ্রুপের পান্নুসহ ৮জন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সএ প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন পান্নু গেল গভীর রাতে মারা যান। এছাড়া মাথায় গুলিবিদ্ধ গুরুত্ব আহত পান্নুর ভাই রাসেল শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে অস্ত্র পচার শেষে তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়েছে। এদিকে পান্নুর মৃত্যুর খবরে তাদের পক্ষের লোকজনের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তাদের তরফে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। সংঘাত সহিংসতা বিস্তৃতির আশঙ্কা প্রকট হয়ে উঠেছে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন আলী জানান, উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চলছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হবে।
























































Discussion about this post