স্টাফ রিপোর্টার (সিলেট): জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে নিত্যপণ্যের বাজারে তেমন কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীরা যাতে জ্বালানির দাম বৃদ্ধির সুযোগ নিয়ে পণ্যের দাম বাড়াতে না পারে, সে জন্য বাজার তদারকি আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সিলেটের লাক্কাতুরায় চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও তা পার্শ্ববর্তী দেশে পাচারের কোনো সম্ভাবনা নেই। এ সময় বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, শাসনব্যবস্থার একটি অংশ হিসেবে বিরোধী দলের দায়িত্বশীল আচরণ করা উচিত। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন চা বাগানের ১ হাজার ৯৮০ জন শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়।
























































Discussion about this post