ঢাকা: ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে বাসায় বাসায় গিয়ে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী আমিনুল হক। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ১২তম দিনের নির্বাচনী প্রচারণায় এ অভিযোগ করেন তিনি। আমিনুল হক বলেন, যে দলের আমিরের কাছে নারীরা নিরাপদ না, সে দল কীভাবে নারীদের নিরাপত্তা দিবে। এ ছাড়া যারা স্বাধীনতা বিরোধী, তাদের হাতে দেশ নিরাপদ না।এসময় ঢাকা ১৬ আসনকে চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন আমিনুল। আগামী ১২ তারিখ ধানের শীষ মার্কায় সকলকে ভোট দিয়ে জয়যুক্ত করারও আহ্বানও জানান তিনি।













































Discussion about this post