ঢাকা: গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হওয়া তথ্যকে ‘বিভ্রান্তিকর ও অসত্য’ বলে আখ্যায়িত করেছে কমিশন।রোববার (২১ ডিসেম্বর) কমিশনের সচিব কুদরত-এ-ইলাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের প্রতিবেদন দাখিলের পূর্বনির্ধারিত সময়কে কেন্দ্র করে একটি মহল মনগড়া তথ্য প্রচার করছে। এটি কমিশনের নিরপেক্ষ কার্যক্রমকে বাধাগ্রস্ত বা প্রভাবিত করার একটি হীন উদ্দেশ্য। বিশেষ করে, খন্দকার রাকিব নামে এক ব্যক্তির উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ওই ব্যক্তি কখনোই কমিশনে কর্মরত ছিলেন না এবং কোনো কার্যক্রমেও অংশ নেননি।কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের দীর্ঘ প্রতীক্ষা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে তারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কমিশনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা থেকে দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে দেশপ্রেমিক নাগরিকদের সহযোগিতা চেয়েছে কমিশন।
























































Discussion about this post