কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের দুর্গম এলাকায় হামহাম জলপ্রপাত সংলগ্ন ‘সীতাব’ নামক জলধারা থেকে এক অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়, দুর্গম ও গহীন বনাঞ্চলে মরদেহের অবস্থানের খবর পেয়ে উদ্ধারকারী দল অভিযান শুরু করে। রাতভর যৌথ অভিযান চালিয়ে অত্যন্ত দুর্গম পথ পাড়ি দিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলটি মরদেহটি উদ্ধার করে বনাঞ্চল থেকে বাইরে নিয়ে আসে। উদ্ধার হওয়া মরদেহটি গলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি কতদিন ধরে সেখানে পড়ে ছিল এবং কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জের সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।






















































Discussion about this post