ঢাকা: আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের অনিয়ম ও অপরাধ ঠেকাতে কঠোর নজরদারি রাখা হবে। পরীক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। উত্তরপত্র মূল্যায়নের বিষয়ে মন্ত্রী স্পষ্ট করে জানান যে, এবার খাতা মূল্যায়নে আলাদাভাবে কোনো ‘মানবিক নম্বর’ দেওয়ার নির্দেশনা নেই; বরং শিক্ষার্থীরা উত্তরপত্রে যেমন লিখবে, সেই মেধার ভিত্তিতেই সঠিক মূল্যায়ন করা হবে। সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী নির্দিষ্ট সময়ের মধ্যেই ফলাফল দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।























































Discussion about this post