আন্তর্জাতিক ডেস্ক: লেবানন থেকে উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চল লক্ষ্য করে আজ সকালে অন্তত ২০টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, ছোড়া রকেটগুলোর মধ্যে বেশ কয়েকটি ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা সম্ভব হয়েছে এবং বাকিগুলো জনশূন্য খোলা জায়গায় গিয়ে পড়েছে। এই আকস্মিক হামলার পর উত্তর ইসরায়েলের মানারা এবং কিরিয়াত শমোনা শহরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রকেটগুলোর আঘাতে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সীমান্ত অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে হিজবুল্লাহর এই হামলাকে কেন্দ্র করে ওই এলাকায় নতুন করে সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে।
























































Discussion about this post