ঢাকা: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘স্কুলে লটারিতে ভর্তিতে কত জন লটারিতে হয় আর কতজন পার্শিয়ালিটিতে আমি কিন্তু জানি। আমার কাছে সব খবর আছে। আমি স্পষ্ট করেই বলছি, লটারি মেধা নির্ধারণ করে না।’ লটারি পদ্ধতিকে কেন্দ্র করে তাঁকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। আজ রোববার দুপুরে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমি নাকি ধনী-গরিবের বৈষম্য করেছি। লটারি পদ্ধতি মেধাবী, কে অমেধাবী তা ঠিক করে না। আবার ধনী-গরিবের বৈষম্যও কমায় না।’ এহসানুল হক মিলন বলেন, ‘কোচিং সেন্টার শুরুই হচ্ছে আমাদের দুর্বলতার কারণে। আমাদের আগে নিজেদের শিক্ষকদের ট্রেইনড আপ করতে হবে। শিক্ষকরা কী শেখাবেন এটাই আমাদের আগামীর প্রায়োরিটি।’
























































Discussion about this post