ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিবো। এটা পর্যায়ক্রমে দিবো। একেবারে দেওয়া সম্ভব না। প্রতিটা পরিবারের ডাটা সংগ্রহ করে দেবো। ধীরে ধীরে বাজেট তৈরি করবো এবং কার্ডের সংখ্যা বাড়াবো। আমরা যেসব হিসাব-নিকাশ করেছি তাতে বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই। আজ বুধবার (২৯ এপ্রিল) সংসদ অধিবেশনে ফ্যামিলি কার্ড নিয়ে হাসনাত আব্দুল্লাহর করা প্রশ্নের পর উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা যে ফ্যামিলি কার্ডের কথা জনগণের কাছে বলেছিলাম। সেটি মানুষ গ্রহণ করেছে। এরপর হাসনাতকে তিনি বলেন, আপনি নিজেও সাক্ষী। আপনার নির্বাচনী এলাকায় মহিলারা ঘিরে ধরেছিল ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। আপনি উত্তরে বলেছেন, আপনি চেষ্টা করবেন তাদের ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড একরকমের বিনিয়োগ। এর মাধ্যমে অর্থনীতি আরও সচল হবে। এবং আমাদের হিসাব বলছে মূল্যস্ফীতি বরঞ্চ কমবে বাড়বে না।





















































Discussion about this post