ঢাকা: ১০৪ জনকে গুম-খুনের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) প্রথম দিনের সাক্ষ্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সেনা সদস্যদের মধ্যে গুম ও খুনের মানসিকতা কীভাবে তৈরি হলো তার ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেন। জবানবন্দিতে তিনি বলেন, সেনাবাহিনীতে খুনের ঘটনা নতুন নয়, স্বাধীনতার পর থেকেই এটি ছিল। এছাড়া র্যাব গঠনের আগে অপারেশন ক্লিন হার্টের ঘটনায় অভিযুক্ত সদস্যদের দায়মুক্তি দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, এই দায়মুক্তিই ছিল হত্যার লাইসেন্স প্রদান করা। জবানবন্দিতে তিনি বলেন, বেনজীর আহমেদ র্যাব ডিজি ও জিয়াউল আহসান এডিজি হওয়ার পর বিচারবহির্ভূত কার্যক্রম বাড়তে থাকে। বিডিআর হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত ও আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয় বলেও ট্রাইব্যুনালকে জানান ইকবাল করিম ভূঁইয়া।
























































Discussion about this post