ঢাকা: ১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভাটি ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।বাংলাদেশের আকাশে কোথাও জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।চাঁদ দেখার তথ্য জানানোর জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা-কেও চাঁদ দেখার বিষয়টি জানাতে অনুরোধ করা হয়েছে।
























































Discussion about this post