ঢাকা: তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রক্ষণাবেক্ষণ ও কার্গোর বিলম্বজনিত কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় আজ শুক্রবার এবং আগামী দুদিন (শনি-রোরবার) গ্যাসের চাপ কম থাকবে।শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।বার্তায় বলা হয়, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রোববার (২৮ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।























































Discussion about this post