বিনোদন ডেস্ক: আলিয়া ভাটের দেহরক্ষী ছিলেন জিশান কুরেশি। এটি কয়েক বছর আগের কথা। বলিপাড়ার অনেক অভিনেতারই ছায়াসঙ্গী ছিলেন এই জিশান। সম্প্রতি জিশান আলিয়ার সঙ্গে ঘটা এক ঘটনার কথা জানিয়েছেন। এবার জিশান জানালেন অভিনেত্রী কিয়ারা আদভানিকে নিয়ে একটি গল্প। এদিকে আবার, জিশান কিয়ারার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার দেহরক্ষী। এক সাক্ষাৎকারে জিশান জানান, কিয়ারা যখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তখনো তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন। একটি ব্র্যান্ড শুটের জন্য কয়েক দিন বাইরে যেতে হয়েছিল তাকে। সেই সময় কিয়ারাকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছিল। কারণ, সিদ্ধার্থ স্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। কিয়ারার নিজের নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও জিশানকে পাঠানো হয় কিয়ারার সঙ্গে। যাতে কোনো ঝুঁকি না থাকে। জিশান জানান, ঘটনাটি ঘটে যখন কিয়ারা ভ্যানিটি ভ্যান থেকে নামছিলেন। সেই সময় স্যুট পরা এক ব্যক্তি তার কাছে এসে প্রথমে সেলফি তোলার কথা বলেন। কিন্তু হঠাৎই তিনি কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। কিয়ারা ছিলেন অন্তঃসত্ত্বা। এর ফলে সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হতে পারত। সেই কারণে নিরাপত্তা আরও কড়া রাখা হয়েছিল। সঙ্গে সঙ্গে ওই লোককে টেনে নিয়ে যাওয়া হয়। কিয়ারাও কয়েক মুহূর্তের জন্য ভয় পেয়ে যান। ‘সেই মুহূর্তে সিদ্ধার্থ স্যারকে জানানো হয়নি। তা না হলে উনি ভীষণ চেঁচামেচি শুরু করে দিতেন। পরে কিয়ারা ম্যাডাম স্যারকে বুঝিয়ে বলেন’—বলেন জিশান।
























































Discussion about this post