ঢাকা: প্রি-পেইড মিটারে রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ বা বিঘ্নিত হতে পারে। এ কারণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আগেই মিটারে পর্যাপ্ত ব্যালান্স রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। আরও দেখুন দেশি পোশাক বাছুন ইতিহাস পড়ুন অনলাইন সংবাদপত্র ডিজিটাল সংবাদ প্রকাশনা সংবাদ চ্যানেল সাবস্ক্রিপশন শহর খুঁজুন বুধবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-পেইড সিস্টেমের আধুনিকায়ন কাজের জন্য আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। এ সময়ে যেসব প্রি-পেইড মিটারের নম্বর ৩ দিয়ে শুরু, সেসব মিটারে রিচার্জে সমস্যা হতে পারে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার জন্য গ্রাহকদের অনুরোধ জানিয়েছে ডেসকো। প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
























































Discussion about this post