মোস্তাফিজুর রহমান সুজন(পটুয়াখালী): পটুয়াখালী পৌরসভার ফরেস্ট কলোনি রোড এলাকায় অভিযান চালিয়ে ১১ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে পটুয়াখালী থানাধীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফরেস্ট কলোনি রোডের মুসলিম বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা মো. বশির মোল্লার (৩৮) টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে ১১ পুরিয়া হেরোইনসহ বশির মোল্লা ও মো. মাসুদ হাওলাদার (৩৭)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বশির মোল্লা ফরেস্ট কলোনি রোডের মুসি বাড়ি এলাকার মৃত মোশারেফ মোল্লার ছেলে। অপর গ্রেপ্তার মাসুদ হাওলাদার পটুয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ ১ নম্বর লেন এলাকার মৃত আশ্রাফ হাওলাদারের ছেলে। এই বশির ফ্যাসিস্ট আমলে লঞ্চ টার্মিনালের ঘাট শ্রমিক লীগের নেতা ছিলো ৫ আগষ্টের পর তিতাস এলাকায় গা ঢাকা দেয় এবং তিতাস এলাকার কিছু মাদক সেবন কারীদের কাছ থেকে টাকা নিয়ে ঢাকা থেকে হেরোইন এন ব্যবসা পরিচালনা করেন। এই বশির মাসুদকে ঢাকা থেকে খবর দিয়ে নিয়ে আসে এবং আল আমিন নামে আরেক মাদক কারবারীকে দিয়ে ব্যবসা চালায়। এ বিষয়ে ঢিবি পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এবং এদের সাথে যারা মাদক বিক্রি করে তাদেরকেও গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
























































Discussion about this post