কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ পড়ে গিয়ে এক চালক নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে টমটমটি উদ্ধার করলেও চালকের সন্ধান পাওয়া যায়নি। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভানুগাছ এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানান, সকালে একটি টমটম ধলাই নদীতে পড়ে যায়। এ সময় টমটমের চালকও পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে নদী থেকে টমটমটি উদ্ধার করা সম্ভব হলেও চালককে খুঁজে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিখোঁজ চালককে উদ্ধারে ডুবুরি দল ঘটনাস্থলে আসছে। ডুবুরি দল পৌঁছানোর পর নদীতে পুনরায় উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। এদিকে, নিখোঁজ চালকের পরিচয় এবং কীভাবে টমটমটি নদীতে পড়ে যায়, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।























































Discussion about this post