প্রদীপ কুমার দেবনাথ, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের ভাবলা গ্রামে রুরাল হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় আব্দুল মোতালিব খন্দকার হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ শনিবার বেলা ১১ টায় এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর স্বাস্থ্য, খাদ্যাভাস, অর্গানিক ফুড ও নিরাপদ খাবার নিশ্চিতের বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মো. ওবায়দুল ইসলাম প্রকল্পটির বিশদ বর্ণনা দেন। আব্দুল মোতালিব খন্দকারের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাটুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. মতিউর রহমান সরকার, মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফর রহমান বিএসসি, বেলাবো উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা প্রমুখ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার এবিএম শাহ আলম, মো. মনিরুল ইসলাম, মো. নাজমুল হক, ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলাম, সমাজসেবক গিয়াসউদ্দিন প্রধান, মো. মনির হোসেন খন্দকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেরিন ফাহাদ ইসলাম মোল্লা। আলোচনা শেষে হাসপালটির ভিত্তি প্রস্তর স্থাপন ও বৃক্ষরোপন করা হয়।
























































Discussion about this post