টিবি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে মনোনয়ন
ঢাকা: রাজধানী ঢাকার শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মনোনয়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ৩০ জুলাই স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক চিঠিতে এ মনোনয়ন দেওয়া হয়। চিঠিতে বলা হয়, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ববি হাজ্জাজ এমপিকে মনোনয়ন দেওয়া হয়েছে। চিঠিতে মনোনীত সভাপতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি অবহিতকরণের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছেও প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
























































Discussion about this post