ঢাকা: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ অফিস করবেন বঙ্গভবনে এবং থাকবেন জাতীয় সংসদ ভবনে স্পিকারের বাসভবনে। আজ শনিবার (২৫ জুলাই) এক আলাপকালে এই কথা জানিয়েছেন তিনি। এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকেই জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন এবং তার চারপাশে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তাব্যবস্থা বহাল হয়েছে। এদিন মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলে সংবিধান অনুয়ায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।























































Discussion about this post