স্পোর্টস ডেস্ক: কোরিয়া ওপেন আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য পেয়েছে ইরানের নারী দল। ফাইনালে চেক প্রজাতন্ত্রের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন হানা জারিনকামার। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার চুনচিয়নে অনুষ্ঠিত নারীদের প্রতিযোগিতায় ২২৮ জন ক্রীড়াবিদ অংশ নেন। প্রতিযোগিতা শেষে ইরান একটি স্বর্ণ, একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে অভিযান শেষ করে। দলের হয়ে একমাত্র স্বর্ণপদক জেতেন হানা জারিনকামার। রৌপ্যপদক অর্জন করেন নাহিদ কিয়ানি। এছাড়া সাইনা করিমি, সাঘর মোরাদি এবং বারান নেমাতি প্রত্যেকে একটি করে ব্রোঞ্জপদক জয় করেন। অন্যদিকে, রৌজান গুদারজি, হাস্তি মোহাম্মদী, ফেরেশতেহ ফাথি এবং ফাতেমেহ আহমাদি নিজ নিজ বিভাগে লড়াই করলেও পদক জিততে পারেননি।























































Discussion about this post