বিনোদন ডেস্ক: শতকোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তার অভিনীত ১০০টি নাটক ইউটিউবে এক কোটি ভিউ অতিক্রম করেছে। এক সময় নাটকের সাফল্য বোঝা হতো টিআরপি দিয়ে। কিন্তু এখন অনেক ক্ষেত্রেই নাটকের জনপ্রিয়তা বিচার করা হয় ভিউয়ের মাধ্যমে। সেই ধারাতেও সাফল্য ছুঁলেন জোভান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই তথ্য জানান। সেখানে তিনি ১০০টি নাটকের তালিকা প্রকাশ করে লেখেন, ‘প্রতিটি গল্প ছুঁয়ে গেছে হৃদয়, আর দর্শকের অফুরন্ত ভালোবাসায় প্রতিটি অভিনয় হয়ে উঠেছে স্মরণীয়।’





















































Discussion about this post