ঢাকা: বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার আদায়ে সংসদের ভিতরে ও বাইরে লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রতি বছর শ্রমিকদের দেওয়া কথা যদি বাস্তবায়ন করতো, তাহলে এতোদিনে শ্রমিকরা অবহেলিত থাকত না। বুধবার (০১ মে) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট চত্ত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিক সমাবেশ তিনি একথা বলেন। তিনি বলেন, প্রত্যেক সমাজেই শ্রমিকদের সংখ্যা বেশি, তাদের উপেক্ষা করে কখনও টেকসই উন্নয়ন সম্ভব না। জামায়াত আমির বলেন, নেতারা শ্রমিকদের ব্যবহার করে তাদের কপালের পরিবর্তন করলেও শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না।























































Discussion about this post