ঢাকা: পবিত্র রমজান উপলক্ষে রাজধানী ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সাথে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (০৬ মার্চ) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে এই ইফতারের আয়োজন করেন তিনি। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এই ইফতার মাহফিলে যোগ দিতে বিকেল থেকেই আসতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ইরান ও মালদ্বীপের রাষ্ট্রদূতরা। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও ইউএনডিপি-র প্রতিনিধিদলও এই রাষ্ট্রীয় আয়োজনে উপস্থিত হন। ইফতারের মূল টেবিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিল ঘুরে আমন্ত্রিত কূটনীতিকদের সঙ্গে কুশল ও সংক্ষিপ্ত সৌজন্য বিনিময় করেন। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও অনানুষ্ঠানিক আলাপ হয়। ইফতারের প্রাক্কালে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের ব্যবস্থা ছিল।























































Discussion about this post