ঢাকা: বছর ঘুরে আবারও ফিরে আসছে রক্তঝরা একুশে ফেব্রুয়ারি। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে তথ্যটি জানানো হয়। মিডিয়া সেল বলছে- শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী।





















































Discussion about this post