কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর এলাকায় নিজ ঘর থেকে তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, মণিপুর এলাকার প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী ও এক সন্তান এবং অন্য আরেক শিশু। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে।























































Discussion about this post