ঢাকা: বাংলাদেশ বর্তমানে এক সংকটময় সময় অতিক্রম করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, এই অবস্থা থেকে ফিরে আসতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালানো অন্তর্বর্তী সরকারের নৈতিক দায়িত্ব। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণভোট বিষয়ে সচেতনতামূলক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ। তিনি জানান, সেই নৈতিক দায়িত্ববোধ থেকেই অন্তর্বর্তী সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। সভায় প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন এবং গণভোট বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বক্তারা গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে জনগণের মতামতের প্রতিফলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় গণভোট বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।



















































Discussion about this post