Tuesday, 3 February , 2026
somoynews24.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
    • All
    • খুলনা
    • চট্রগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট

    জামায়াত প্রার্থীর বিরুদ্ধে বাসায় বাসায় গিয়ে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ আমিনুল হকের

    শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি

    হাসিনা-টিউলিপ-আজমিনার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

    শবে বরাতের গুরুত্ব ও ফজিলত

    শবে বরাতের গুরুত্ব ও ফজিলত

    জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    বিমান হামলা করে ইরানের শাসন পরিবর্তন সম্ভব নয়

    খামেনির আঞ্চলিক যুদ্ধের হুমকির পর নমনীয় ট্রাম্প

    বগুড়ায় হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহত, আহত ৪

    তিন এলাকায় হর্ন বাজালেই ১০ হাজার টাকা জরিমানা

    স্বর্ণের দামে নতুন ইতিহাস বিশ্ববাজারে , ছুঁলো মাইলফলক !

    সাতসকালে স্বর্ণের দামে বড় সুখবর, এবার ভরিত কমলো ৬৫৯০ টাকা

    • ঢাকা
    • খুলনা
    • চট্রগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • বিনোদন

    ভোরে উঠে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়: মোনামি

    প্রতিটি নারীরই উচিত অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা: রানি মুখার্জি

    প্রতিটি নারীরই উচিত অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা: রানি মুখার্জি

    মরণোত্তর পদ্মবিভূষণ পেলেন ধর্মেন্দ্র, পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ

    মরণোত্তর পদ্মবিভূষণ পেলেন ধর্মেন্দ্র, পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ

    স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত ‘সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন দেওয়ান মশিউর রেজা চৌধুরী’

    স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের ৮ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত ‘সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন দেওয়ান মশিউর রেজা চৌধুরী’

  • খেলাধুলা
    আসন্ন পাকিস্তান সিরিজে সাকিব আল হাসানকে দলে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

    আসন্ন পাকিস্তান সিরিজে সাকিব আল হাসানকে দলে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

    টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাওয়ার কথা ভাবছে পাকিস্তান!

    টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাওয়ার কথা ভাবছে পাকিস্তান!

    ১৪-২ গোলে মালদ্বীপকে বিধ্বস্ত করে ইতিহাস গড়ল বাংলাদেশ

    ১৪-২ গোলে মালদ্বীপকে বিধ্বস্ত করে ইতিহাস গড়ল বাংলাদেশ

    খেলাধুলার চর্চা নেই বলে দেশে সন্ত্রাস-মাদক-চাঁদাবাজি বেড়ে গেছে: মির্জা আব্বাস

    খেলাধুলার চর্চা নেই বলে দেশে সন্ত্রাস-মাদক-চাঁদাবাজি বেড়ে গেছে: মির্জা আব্বাস

    ফিজের দুর্দান্ত ৪–৩ বোলিংয়ে জয়ের পথে দল

    অবশেষে আইসিসি মুখ খুললো মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে

    ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার হলেন

    বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে ‘কঠোর বার্তা’ পিসিবির

    ভারতের মাটিতে নিউজিল্যান্ডের প্রথম সিরিজ জয়

    ভারতের মাটিতে নিউজিল্যান্ডের প্রথম সিরিজ জয়

    আগামী মৌসুমে আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা

    আগামী মৌসুমে আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা

    আমরা ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বকাপে দেখার অপেক্ষায় আছি: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

    আমরা ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বকাপে দেখার অপেক্ষায় আছি: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ ও অনুসন্ধান
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ধর্ম ও জীবন
    • দুর্যোগ দুর্ঘটনা
    • মতামত
    • আমাদের পরিবার
    • কেন্দ্রীয় নতুন প্রজন্মের আসর
No Result
View All Result

Home আন্তর্জাতিক

মোসাদের তৎপরতা রুখতে ইরানের পাশে চীন

সময় নিউজ 24 ডটকম by সময় নিউজ 24 ডটকম
February 1, 2026
in আন্তর্জাতিক, জাতীয়, সারাদেশ
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ইসরায়েলের গোয়েন্দা অনুপ্রবেশ রোধ এবং বর্তমানে মোসাদের যেসব এজেন্ট সক্রিয় রয়েছে তাদের শনাক্ত করতে ও ধরতে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করেছে চীন। ২০২৫ সালের জুলাই মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সরকারি ডেটাবেস এবং সফটওয়্যারে যে সিভিল রেজিস্ট্রি এবং পাসপোর্ট ডেটা অন্তর্ভুক্ত ছিল, তাতে ইসরাইলি এজেন্টরা কীভাবে ঢুকতে পেরেছে, তা তদন্ত করতে চীন ও রাশিয়া ইরানকে সহযোগিতার ইঙ্গিত দিয়েছে। এই সহযোগিতার লক্ষ্য হলো, মোসাদ যে প্রযুক্তিগত ফাঁকগুলো কাজে লাগিয়ে ইরানের স্পর্শকাতর সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পেরেছিল, সেসব ফাঁকফোকর বন্ধ করা। মার্কিন এবং পশ্চিমা জিপিএস সিস্টেমের ওপর নির্ভরতা কমাতে এর বিকল্প হিসেবে বেইডু নামে পরিচিত চীনা নেভিগেশন সিস্টেমে নিজেদের জিপিএস সিস্টেমকে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে ইরান। এই পদক্ষেপের লক্ষ্য হলো, পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরতা হ্রাস করা। কারণ পশ্চিমা প্রযুক্তি সবসময়ই হ্যাকিং বা ব্যাঘাতের ঝুঁকিতে থাকে। এর আগে ফাঁস হওয়া একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিরোধ সক্ষমতা জোরদারে সামরিক সহায়তা দেবে চীন। এই লক্ষ্যে দেশটির ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার পুনর্নির্মাণ এবং ২০২৫ সালের ইসরাইলি হামলার পর কঠিন জ্বালানি উপাদান এবং নির্দেশিকা ব্যবস্থা সরবরাহে সহায়তার জন্য ইরানের সঙ্গে একটি চুক্তিও করেছে বেইজিং। মার্কিন ও ইসরাইল হামলার সময় ২০২৫ সালের জুনে ইরানের প্রতিরোধ সক্ষমতা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অনেকটাই অকার্যকর হয়ে পড়েছিল। ইরানের এই নিরাপত্তা ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হিসেবে দেশটির প্রতিরক্ষাসহ স্পর্শকাতর নিরাপত্তাব্যবস্থায় ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের ভূমিকাকে চিহ্নিত কেরেছে। এছাড়া, ইরানের প্রতিরক্ষা ও গোয়েন্দা সক্ষমতা বাড়াতে সমর্থন দিচ্ছে চীন। ইরানে চীনা নজরদারি উপগ্রহ সরবরাহের মাধ্যমে ইসরাইলি গোয়েন্দা অনুপ্রবেশ রোধ করার জন্য ইরানের সক্ষমতা বাড়াতে কাজ করছে বেইজিং। ইরান তার দূরবর্তী পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়াতে চ্যাং গুয়াংয়ের মতো শীর্ষস্থানীয় চীনা কোম্পানিগুলোর কাছ থেকে উন্নত প্রযুক্তি চেয়েছে, যাতে এর মাধ্যমে তারা ইসরাইলের গতিবিধি আরো সঠিকভাবে নজর রাখতে (ট্র্যাক) পারে। ইরানে মার্কিন এবং ইসরাইলি হস্তক্ষেপের বিষয়ে চীনের রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান স্পষ্ট। আর তা হচ্ছে, দুই দেশের মধ্যে ২৫ বছরের ব্যাপক কৌশলগত সহযোগিতা চুক্তির আলোকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা অব্যাহত রাখবে চীন। কারণ তেহরানের স্থিতিশীলতাকে চীন তার একটি কৌশলগত স্বার্থ হিসেবে বিবেচনা করে। এই প্রেক্ষাপটেই ইসরাইল এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান গোয়েন্দা ও সামরিক সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছে বেইজিং। তারা এই অঞ্চলে জ্বালানি ও বাণিজ্য রুট ব্যাহত না করার জন্য ধারাবাহিকভাবে সংযমের আহ্বান জানিয়ে আসছে ইসরাইলসহ সব দেশের প্রতি। ইরানে চীনা গোয়েন্দা, সামরিক, প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি দেশটিতে মোসাদের অনুপ্রবেশ মোকাবিলা এবং বর্তমান শাসনব্যবস্থার স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য কয়েকটি চীনা কৌশলের কথা বলা হয়েছে। এই কৌশলগুলোর মধ্যে আছে সাইবার নিরাপত্তা এবং ‘সফটওয়্যার অস্ত্র’ বিচ্ছিন্ন করা, যার মাধ্যমে চীন ইরানে পশ্চিমা প্রযুক্তিগুলো নিজেদের তৈরি বিকল্প প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপন করবে। ২০২৬ সালের জানুয়ারিতে চীন ইরানে মোসাদ এবং আমেরিকান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) তৎপরতা ব্যর্থ করার লক্ষ্যে একটি কৌশল বাস্তবায়ন শুরু করে। এ জন্য তারা ইরানকে আমেরিকান এবং ইসরাইলি কোম্পানিগুলোর সফটওয়্যার ব্যবহার বন্ধ এবং সুরক্ষিত চীনা সিস্টেম দিয়ে এগুলো প্রতিস্থাপন করতে বলে। কারণ তাদের এই সিস্টেমে অনুপ্রবেশ করা কঠিন। চীন ইরানের ডিজিটাল সার্বভৌমত্বকে সমর্থন করার জন্যও কাজ করছে। ১৫তম চীনা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (২০২৬-২০৩০) ইরানের সাইবারস্পেসকে ইসরাইলি এবং আমেরিকান আক্রমণ ও নাশকতা থেকে রক্ষার জন্য সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ২০২৫ সালের জুন মাসে ১২ দিনের যুদ্ধের পর ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা পুনর্নির্মাণেও কাজ করছে চীন। সেই যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করেছিল ইসরাইল। ইরানের অস্ত্রাগার পুনর্নির্মাণ এবং সেনাবাহিনীর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য স্পর্শকাতর উপাদান সরবরাহে সহায়তা করছে চীন। বিশেষ করে, তেহরানে সোডিয়াম পারক্লোরেটের মতো কঠিন রকেট জ্বালানি রাসায়নিক, নির্ভুল নির্দেশিকা ব্যবস্থা এবং মাইক্রোপ্রসেসর সরবরাহ করেছে তারা। ফলে ইসরাইলি গোয়েন্দাদের জন্য ইরানি ক্ষেপণাস্ত্রগুলো প্রযুক্তিগতভাবে নিষ্ক্রিয় করা বর্তমানে কঠিন হয়ে পড়েছে। ইরানের বিমান প্রতিরক্ষা এবং রাডার ব্যবস্থা শক্তিশালী করার জন্যও কাজ করছে চীন। অ্যান্টি-স্টিলথ সিস্টেমের সাহায্যে ইরান তার ভূখণ্ডে ওয়াইএলসি-৮বি এবং জেওয়াই-২৭এ-এর মতো উন্নত চীনা রাডার ব্যবস্থা মোতায়েন করতে চাইছে। এগুলো একই চীনা রাডার সিস্টেম, যা ইসরাইলি স্টিলথ বিমান বা এফ-৩৫ যুদ্ধ বিমান শনাক্ত করতে সক্ষম। মোসাদের আগে রাডার সিস্টেমে ইরানের এই দুর্বলতা কাজে লাগিয়ে দেশটির অনেক গভীরে অভিযান চালাতে সক্ষম হয়েছিল। চীন ইরানের এই দুর্বলতা দূর করতে এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ইসরাইলের সামরিক সক্ষমতার সঙ্গে ব্যবধান কমাতে কাজ করছে। তারা মধ্যপ্রাচ্যে ‘শক্তির ভারসাম্য’ প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েছে, যা ইসরাইলকে ইরানের আকাশসীমার ওপর নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব অর্জন করা থেকে বিরত রাখবে। চীন ‘সাংহাই সহযোগিতা সংস্থা’র (এসসিও) মধ্যে গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে ইরানকে সহায়তা প্রদানে একটি সুগঠিত পরিকল্পনা তৈরি করেছে। এর মধ্যে আছে ‘এসসিও’র একটি আঞ্চলিক নিরাপত্তা কেন্দ্র প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া। ২০২৫ সালের সেপ্টেম্বরে ‘এসসিও’র সদস্যরাষ্ট্রগুলো (চীনের নেতৃত্বে) তথ্য সমন্বয়ের লক্ষ্যে ‘নিরাপত্তা চ্যালেঞ্জ এবং হুমকি মোকাবিলায় একটি বিস্তৃত কেন্দ্র’ প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর করে। বহিরাগত নাশকতামূলক কার্যক্রম বিশেষ করে, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের নেতৃত্বে পরিচালিত অভিযানগুলো প্রতিহত করার জন্য ইরানসহ সদস্যদেশগুলোর মধ্যে গোয়েন্দা সহযোগিতা বিদ্যমান রয়েছে। এছাড়া চীন ইসরাইলের সঙ্গে তার বাণিজ্যিক লেনদেনে ‘সামরিক কূটনীতি’র কৌশল অনুসরণ করছে। একই সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরো গভীর করা এবং গুপ্তচরবৃত্তি বিরোধী দক্ষতা হস্তান্তরের জন্য উচ্চপর্যায়ের চীনা কর্মকর্তাদের সফর বাড়ানো হয়েছে। ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটানোর জন্য মার্কিন-ইসরাইলি তৎপরতার বিরুদ্ধে তেহরানের গৃহীত পদক্ষেপগুলোর প্রতি সমর্থন অব্যাহত রেখেছে চীন। বেইজিং ইরানে মোসাদের অনুপ্রবেশের সাফল্যকে তার অর্থনৈতিক স্বার্থ এবং নিজেদের আন্তঃমহাদেশীয় অবকাঠামো নির্মাণ প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) জন্য সরাসরি হুমকি হিসেবে দেখে। কারণ ইসরাইলি গোয়েন্দা তৎপরতা লোহিত সাগর অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালি, এডেন উপসাগর, বাব এল-মান্দেব প্রণালি এবং হরমুজ প্রণালির প্রবেশপথে চীনা বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলের প্রবাহকে বাধাগ্রস্ত করবে। চীন ইরানে ইসরাইলের গোয়েন্দা অনুপ্রবেশকে একটি ‘নিরাপত্তা কৌশল শিক্ষা’ এবং তার কৌশলগত অংশীদার ইরানের জন্য একটি গুরুতর করণীয় বলে মনে করে। এ জন্যই বেইজিং ইরানে তার প্রতিরক্ষা প্রযুক্তি স্থানান্তরের গতি বাড়িয়েছে। একই সঙ্গে ইরানে মোসাদের গোপন অভিযানের বিরুদ্ধে তেহরানের প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীনা উন্নত নজরদারি সরঞ্জাম সরবরাহ বাড়িয়েছে।

Previous Post

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

Next Post

আগামী ৫ দিন শীত কেমন থাকবে জানালো আবহাওয়া অফিস

Related Posts

জাতীয়

জামায়াত প্রার্থীর বিরুদ্ধে বাসায় বাসায় গিয়ে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ আমিনুল হকের

শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি
অপরাধ ও অনুসন্ধান

হাসিনা-টিউলিপ-আজমিনার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

শবে বরাতের গুরুত্ব ও ফজিলত
আন্তর্জাতিক

শবে বরাতের গুরুত্ব ও ফজিলত

Next Post
আবহাওয়া অধিদপ্তর দিলো সতর্কবার্তা

আগামী ৫ দিন শীত কেমন থাকবে জানালো আবহাওয়া অফিস

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আমি বুঝতে পারলাম, কিছু ভুল ক্ষমার অযোগ্য: মিয়া খলিফা

আমি বুঝতে পারলাম, কিছু ভুল ক্ষমার অযোগ্য: মিয়া খলিফা

ফকিরাপুলের আবাসিক তাজমহল হোটেল থেকে মরদেহ উদ্ধার

ফকিরাপুলের আবাসিক তাজমহল হোটেল থেকে মরদেহ উদ্ধার

পরীমনি আমার এক্স ওয়াইফ, আমার সন্তানের মা, তাকে নিয়ে আমি এর বাইরে কোনো কথা বলতে চাই না: রাজ

পরীমনি আমার এক্স ওয়াইফ, আমার সন্তানের মা, তাকে নিয়ে আমি এর বাইরে কোনো কথা বলতে চাই না: রাজ

এবার অস্ট্রেলিয়ান নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ শাকিব খানের বিরুদ্ধে

এবার অস্ট্রেলিয়ান নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ শাকিব খানের বিরুদ্ধে

মুনিয়া খান রোজা নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক

মুনিয়া খান রোজা নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক

ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী গ্রেফতার

ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী গ্রেফতার

অসুস্থ বন্ধুর জন্য আর্থিক সাহায্যের আবেদন জবি শিক্ষার্থীদের

অসুস্থ বন্ধুর জন্য আর্থিক সাহায্যের আবেদন জবি শিক্ষার্থীদের

খালেদার মন জোগাতে লন্ডন থেকে এভারকেয়ারে শর্মিলা

খালেদার মন জোগাতে লন্ডন থেকে এভারকেয়ারে শর্মিলা

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ৪২টি মোবাইলফোনসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ৪২টি মোবাইলফোনসহ ২ জন আটক

কোহলির হোটেল রুমের গোপন ভিডিও, হোটেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কোহলির হোটেল রুমের গোপন ভিডিও, হোটেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আমি শেখ মুজিবের মেয়ে, শাসক নই সেবক

আমি শেখ মুজিবের মেয়ে, শাসক নই সেবক

আফগানিস্তান দখলে তালেবানদের সবাই ভুল বুঝেছে’

আফগানিস্তান দখলে তালেবানদের সবাই ভুল বুঝেছে’

বলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন মিম

বলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন মিম

সালমান শাহর সুইসাইড নোটে যা লেখা ছিল

সালমান শাহর সুইসাইড নোটে যা লেখা ছিল

পরীমণিকে নিয়ে এবার মুখ খুললেন নচিকেতা

পরীমণিকে নিয়ে এবার মুখ খুললেন নচিকেতা

ভারতজুড়ে তীব্র তোপের মুখে জাভেদ আকতার

ভারতজুড়ে তীব্র তোপের মুখে জাভেদ আকতার

প্রধানমন্ত্রী পদে ‘নতুন মুখ’ আনছে তালেবান

প্রধানমন্ত্রী পদে ‘নতুন মুখ’ আনছে তালেবান

বিশ্বে করোনায়  মৃত্যু আরও কমল

বিশ্বে করোনায় মৃত্যু আরও কমল

দেশব্যাপী গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

দেশব্যাপী গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

কোনোভাবেই কমছে না ভুঁড়ি, যা করবেন

কোনোভাবেই কমছে না ভুঁড়ি, যা করবেন

জামায়াত প্রার্থীর বিরুদ্ধে বাসায় বাসায় গিয়ে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ আমিনুল হকের

শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি

হাসিনা-টিউলিপ-আজমিনার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

শবে বরাতের গুরুত্ব ও ফজিলত

শবে বরাতের গুরুত্ব ও ফজিলত

জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

বিমান হামলা করে ইরানের শাসন পরিবর্তন সম্ভব নয়

খামেনির আঞ্চলিক যুদ্ধের হুমকির পর নমনীয় ট্রাম্প

বগুড়ায় হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহত, আহত ৪

তিন এলাকায় হর্ন বাজালেই ১০ হাজার টাকা জরিমানা

স্বর্ণের দামে নতুন ইতিহাস বিশ্ববাজারে , ছুঁলো মাইলফলক !

সাতসকালে স্বর্ণের দামে বড় সুখবর, এবার ভরিত কমলো ৬৫৯০ টাকা

গৌরীপুরে তিনজনকে হত্যা: প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

রাজধানী ঢাকায় শীতের তীব্রতা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

শৈত্যপ্রবাহ ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

❑ আর্কাইভ

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

প্রধান সম্পাদক ও প্রকাশক : দেওয়ান মশিউর রেজা চৌধুরী

ই-মেইল : [email protected]

৮৫/১/এ পুরানা পল্টন লাইন, ৫ম তলা, ঢাকা-১০০০
মোবাইল : +৮৮০১৭১১-০৬৪৮৫১ টেলিফোন: ০২৪৮৩১২১৯১

  • আমাদের সাথে যোগাযোগ
  • About us
  • Turms of use
  • Disclaimer
  • Privacy policy

© 2023 somoynews24.com All Right Reserved. Designed and Developed by WEBSBD