Wednesday, 10 June , 2026
somoynews24.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
    • All
    • খুলনা
    • চট্রগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
    সরকার আদ-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয়: স্বাস্থ্যমন্ত্রী

    সরকার আদ-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয়: স্বাস্থ্যমন্ত্রী

    বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এখন স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান

    বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এখন স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান

    দেশের সশস্ত্র বাহিনী জাতীয় গৌরব ও সম্মানের প্রতীক: প্রধানমন্ত্রী

    দেশের সশস্ত্র বাহিনী জাতীয় গৌরব ও সম্মানের প্রতীক: প্রধানমন্ত্রী

    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    রাশিয়ায় ১ লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, মস্কোর সম্মতি

    রাশিয়ায় ১ লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, মস্কোর সম্মতি

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ

    ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ

    মালদ্বীপের সঙ্গে সমতা, শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ

    মালদ্বীপের সঙ্গে সমতা, শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ

    • ঢাকা
    • খুলনা
    • চট্রগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    শোকে ভেঙে পড়লেন সালমান খান

    শোকে ভেঙে পড়লেন সালমান খান

    ‘মায়া পাখি’ নাটকে কর্মজীবী নারীদের অপমান, জবাব দিলেন অভিনেত্রী

    ‘মায়া পাখি’ নাটকে কর্মজীবী নারীদের অপমান, জবাব দিলেন অভিনেত্রী

    ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

    ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

    আর গানে ফিরবেন না রিংকু

    আর গানে ফিরবেন না রিংকু

  • খেলাধুলা
    দুই স্পর্শেই ম্যাচ মাতালেন মেসি, গড়লেন ইতিহাস

    দুই স্পর্শেই ম্যাচ মাতালেন মেসি, গড়লেন ইতিহাস

    মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

    মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

    কম গোল হজমে সেরা আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩ তম

    কম গোল হজমে সেরা আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩ তম

    মালদ্বীপের সঙ্গে সমতা, শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ

    মালদ্বীপের সঙ্গে সমতা, শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ

    ইয়ামালকে নিয়ে সুখবর দিলেন স্পেন কোচ

    ইয়ামালকে নিয়ে সুখবর দিলেন স্পেন কোচ

    বাদ পড়েছেন একজন, শঙ্কায় আর্জেন্টিনার আরও তিন তারকা

    বাদ পড়েছেন একজন, শঙ্কায় আর্জেন্টিনার আরও তিন তারকা

    বিশ্বকাপের আগে দারুণ জয়ে হুংকার ছাড়লো আর্জেন্টিনা

    বিশ্বকাপের আগে দারুণ জয়ে হুংকার ছাড়লো আর্জেন্টিনা

    এবারের বিশ্বকাপের বল চলবে চার্জে, বলটির দাম কত

    এবারের বিশ্বকাপের বল চলবে চার্জে, বলটির দাম কত

    নেইমারকে ছাড়াই রোববার মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

    নেইমারকে ছাড়াই রোববার মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ ও অনুসন্ধান
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ধর্ম ও জীবন
    • দুর্যোগ দুর্ঘটনা
    • মতামত
    • আমাদের পরিবার
    • কেন্দ্রীয় নতুন প্রজন্মের আসর
No Result
View All Result

Home জাতীয়

যেভাবে স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন

সময় নিউজ 24 ডটকম by সময় নিউজ 24 ডটকম
January 21, 2026
in জাতীয়, ঢাকা, রাজনীতি, সারাদেশ
0
প্রতীক বরাদ্দ শুরু সংসদ নির্বাচনের কার্যক্রম
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা : আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে বুধবার। স্বাভাবিকভাবে রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য নিজ নিজ দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হবে, তবে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয় নির্বাচন কমিশনকে। এবারের নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক ও স্বতন্ত্র মিলে আড়াই হাজারেরও বেশি প্রার্থী নির্বাচনে মনোনয়ন দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার যাচাই বাছাইয়ে ছয়শোর’ও বেশি প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও চারশোর বেশি ইসির শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন। আবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীদের কেউ কেউ মনোনয়ন প্রত্যাহারও করেছেন। যে কারণে এবারের নির্বাচনে দুই হাজারেরও বেশি প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে। সেক্ষেত্রে গড়ে প্রতি আসনে ৬ থেকে ৭জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন।এসব প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পরই বৃহস্পতিবার থেকে তারা শুরু করতে পারবেন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। দলীয় প্রার্থীদের প্রতীক নির্ধারিত থাকলেও সব আসনের প্রত্যেক প্রার্থীকেই আলাদাভাবে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। সেই সাথে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ইসি নির্ধারিত ৫৬টি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। স্বতন্ত্র কিংবা রাজনৈতিক দল, প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারাও বেশ কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে থাকেন। নির্বাচন বিশ্লেষক ও সাবেক ইসি কর্মকর্তা জেসমিন টুলী বিবিসি বাংলাকে বলেন, “রিটার্নিং অফিসার যে নমুনা প্রতীক দিবে, ঠিক ওই নমুনা অনুযায়ী প্রার্থীরা প্রচারণা চালাবে। ব্যালট পেপারেও থাকবে একই নমুনা”। এবার নির্বাচনে বিএনপি ও জামায়াত আলাদা জোটবদ্ধ নির্বাচন করছে। অতীতের জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে শরীক দলের প্রতীকে নির্বাচন করা গেলেও এবার গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনের ফলে সব দলকে নিজ দলের প্রতীকে অংশ নিতে হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬৩টি। এর মধ্যে আওয়ামী লীগ ও ফ্রিডম পার্টির নিবন্ধন স্থগিত রয়েছে। তবে, এর মধ্যে ১০ নিবন্ধিত দলই আগামী নির্বাচনে অংশ নিচ্ছে না। গত ২৯শে ডিসেম্বর মনোনয়ন জমার শেষ দিনে নির্বাচন কমিশন জানিয়েছে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বাদেও ৫১টি রাজনৈতিক দল ভোটে অংশ নিচ্ছে। এবারের নির্বাচনের আগে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৯টি প্রতীক বরাদ্দ রেখেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৫৬টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য। নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি ইসির নিবন্ধন পাওয়ার পর তাদের নির্বাচনী প্রতীক নিয়ে একটা সংকট তৈরি হয়েছিল। দলটি শাপলা প্রতীক দাবি করলেও ইসি প্রথমে শাপলা তাদের তালিকায় রাখেনি। পরে অবশ্য, শাপলার বদলে শাপলা কলি প্রতীক তালিকায় যুক্ত করে ১১৯টি প্রতীকের গেজেট প্রকাশ করে। পরে এনসিপিকে দেওয়া হয় শাপলা কলি প্রতীক। এর মধ্যে বিএনপির ধানের শীষ, জামায়াতের দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির লাঙল, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকও যেমন রয়েছে, তেমনি এমন অনেক প্রতীক রয়েছে যেগুলো এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া হয়নি। যে সব প্রতীক কোন রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া হয়নি এমন ৫৬টি নির্বাচনী প্রতীক স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। চাঁদপুরের জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বিবিসি বাংলাকে বলেন, “রাজনৈতিক দলগুলোর জন্য নির্ধারিত প্রতীকের বাইরে ৫৬টি প্রতীক রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য। এগুলো বরাদ্দ দেওয়া হবে স্বতন্ত্র প্রার্থীদের”। এর আগে নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় উটপাখি, কলা, খাট, চার্জার লাইট, টিফিন ক্যারিয়ার, তবলা, তরমুজ, ফুলের টব, ফ্রিজ, বাঁশি, বেঞ্চ, বেগুন, লাউ, শঙ্খ, স্যুটকেস’র মতো প্রতীকগুলো থাকলেও এবার নির্বাচনের আগে এই প্রতীকগুলোকে বাদ দেওয়া হয় তালিকা থেকে। আর নতুন করে যুক্ত করা হয় ২০টি প্রতীক। সেই প্রতীকগুলো হচ্ছে- উট, চিরুনি, টর্চলাইট, টেবিল ল্যাম্প, ট্রাক্টর, ড্রেসিং টেবিল, তালা, দোতলা বাস, পাগড়ি, পানির ট্যাপ, পালকি, ফলের ঝুড়ি, বেবি ট্যাক্সি, বৈদ্যুতিক বাল্ব, মোটরসাইকেল, রেল ইঞ্জিন, সিঁড়ি, সূর্যমুখী, হ্যান্ডশেক। নির্বাচনের নিয়ম অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরই রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়। স্বাভাবিকভাবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর দলীয় সভাপতি/সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত মনোনয়ন ফরম পূরণ করে যে সব দলীয় প্রার্থীরা নির্বাচনে অংশ নেন তাদেরকে স্ব স্ব দলের নির্ধারিত প্রতীক বরাদ্দ দেওয়া হয়। যেমন বিএনপি থেকে মনোনীত প্রার্থীরা ধানের শীষ, জামায়াতে ইসলামী থেকে মনোনীতরা দাঁড়িপাল্লা, এনসিপির প্রার্থীরা শাপলা কলি, জাতীয় পার্টির প্রার্থীরা লাঙ্গল প্রতীকে ভোটে অংশ নেবেন। তাদেরকে নিজ দলের প্রতীকই বরাদ্দ দেওয়া হবে। রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য প্রতীক নির্ধারিত থাকলেও প্রতিটি আসনের রিটার্নিং কর্মকর্তারা আলাদাভাবে সব প্রার্থীকেই তার স্বাক্ষরিত প্রতীক বরাদ্দ বরাদ্দ দিয়ে থাকেন। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী বিবিসি বাংলাকে বলেন, “রাজনৈতিক দলের প্রতীক নির্দিষ্ট থাকার পরও দলগুলোকে স্বাক্ষরিত প্রতীক দেওয়া হয় এই কারণে যে, তারা যেন ইসির সরবারহকৃত নমুনা প্রতীকের আদলেই তাদের প্রচারণা চালান”। নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা উদাহরণ দিয়ে বলেন, “ধরেন কোন একটা দলের মার্কা বাইসাইকেল। ভোটের দিন ব্যালটে বাই সাইকেল মার্কা ইসির নমুনা প্রতীকে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই। এখন যদি কোন প্রার্থী তার প্রচারপত্রে নিজের মতো করে বাইসাইকেলের ছবি দিয়ে প্রচার প্রচারণা চালায়, তখন ব্যালটের সাথে নাও মিলতে পারে”। “যে কারণে প্রত্যেক প্রার্থীকেই ইসির সরবারহকৃত নমুনা প্রতীকের স্বাক্ষরিত কপি সরবারহ করা হয় যাতে ভোটাররা কোনভাবে বিভ্রান্ত না হন”, বলছিলেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে দুই হাজারের মতো প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের মধ্যে বড় একটি অংশই স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। দলগুলোকে নির্বাচন কমিশন নিবন্ধনের সময়ই প্রতীক বরাদ্দ দিয়ে থাকে। যে কারণে তারা আগে থেকেই তাদের প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে পারেন। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত তাদের প্রতীক সম্পর্কে নিশ্চিত থাকেন না। যে কারণে ভোটের মাঠে তারা প্রচারণায় নামলেও প্রতীক নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয়। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর জন্য সংরক্ষিত প্রতীক বাদ দেওয়ার পর যে প্রতীকগুলো অবশিষ্ট থাকে, সেগুলো থেকে বরাদ্দ দেয়া হয়। এ সময় রিটার্নিং অফিসার যতটা সম্ভব প্রার্থীর পছন্দের বিষয়টি বিবেচনায় নেন। এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য প্রতীক সংরক্ষণের পর ৫৬টি প্রতীক রাখা হয়েছে স্বতন্ত্রদের জন্য। যেগুলোই বুধবার বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের মাঝে। এক্ষেত্রে একাধিক স্বতন্ত্র প্রার্থী একই প্রতীকের জন্য আগ্রহ প্রকাশ করলে প্রথমে তাদের মধ্যে আলোচনা করে সমঝোতার চেষ্টা করা হয়। সমঝোতা না হলে লটারির মাধ্যমে প্রতীক নির্ধারণ করা হয়। তবে কোনো স্বতন্ত্র প্রার্থী আগে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলে, তিনি তার পছন্দের প্রতীক অগ্রাধিকার ভিত্তিতে পাওয়ার সুযোগ পান, যদি না সেই প্রতীক আগে থেকেই কাউকে দেওয়া না হয়ে থাকে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল অংশ নেয়নি। যে কারণে নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অনেকেই স্বতন্ত্রভাবে ভোটে অংশ নিয়েছিলেন। ওই নির্বাচনে স্বতন্ত্রদের জন্য যে সব প্রতীক ছিল তার মধ্যে আলোচিত প্রতীক ছিল ঈগল। ওই নির্বাচনে স্বতন্ত্রভাবে ৩৮২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিল। যাদের মধ্যে ১৫২জনই অংশ নিয়েছিলেন ঈগল মার্কায়। যদিও এবারের নির্বাচনে সেই আলোচিত ঈগল প্রতীকটি নেই। কেননা, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়ে ঈগল মার্কা নেয় আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বিবিসি বাংলাকে বলেন, “একই প্রতীক যখন একাধিক প্রার্থী চাইবে তখন লটারির মাধ্যমে তা নির্বাচন করা হয়। প্রথম আমরা প্রার্থীদেরকে নিজেদের মধ্যে সমঝোতা করতে বলি। যদি তারা সেটি না করতে পারে তখন লটারির মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হয়”। প্রতীক নির্ধারিত হওয়ার পর ইসির সরবারহকৃত প্রতীকের পোস্টার থেকে কাঁচি দিয়ে কেটে ওই নমুনা প্রতীকে স্বাক্ষর করে তা প্রার্থীদেরকে বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা।

Previous Post

৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার, এক হাজার ৯৬৭ নাম ভোটের লড়াইয়ে

Next Post

রাষ্ট্রদ্রোহ মামলায় ৯ ফেব্রুয়ারি হাসিনাসহ ২৮৬ আসামির বিরুদ্ধে পরবর্তী শুনানি

Related Posts

সরকার আদ-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয়: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়

সরকার আদ-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয়: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এখন স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান
জাতীয়

বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এখন স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান

দেশের সশস্ত্র বাহিনী জাতীয় গৌরব ও সম্মানের প্রতীক: প্রধানমন্ত্রী
জাতীয়

দেশের সশস্ত্র বাহিনী জাতীয় গৌরব ও সম্মানের প্রতীক: প্রধানমন্ত্রী

Next Post
রাষ্ট্রদ্রোহ মামলায় ৯ ফেব্রুয়ারি হাসিনাসহ ২৮৬ আসামির বিরুদ্ধে পরবর্তী শুনানি

রাষ্ট্রদ্রোহ মামলায় ৯ ফেব্রুয়ারি হাসিনাসহ ২৮৬ আসামির বিরুদ্ধে পরবর্তী শুনানি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আমি বুঝতে পারলাম, কিছু ভুল ক্ষমার অযোগ্য: মিয়া খলিফা

আমি বুঝতে পারলাম, কিছু ভুল ক্ষমার অযোগ্য: মিয়া খলিফা

ফকিরাপুলের আবাসিক তাজমহল হোটেল থেকে মরদেহ উদ্ধার

ফকিরাপুলের আবাসিক তাজমহল হোটেল থেকে মরদেহ উদ্ধার

পরীমনি আমার এক্স ওয়াইফ, আমার সন্তানের মা, তাকে নিয়ে আমি এর বাইরে কোনো কথা বলতে চাই না: রাজ

পরীমনি আমার এক্স ওয়াইফ, আমার সন্তানের মা, তাকে নিয়ে আমি এর বাইরে কোনো কথা বলতে চাই না: রাজ

এবার অস্ট্রেলিয়ান নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ শাকিব খানের বিরুদ্ধে

এবার অস্ট্রেলিয়ান নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ শাকিব খানের বিরুদ্ধে

মুনিয়া খান রোজা নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক

মুনিয়া খান রোজা নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক

খালেদার মন জোগাতে লন্ডন থেকে এভারকেয়ারে শর্মিলা

খালেদার মন জোগাতে লন্ডন থেকে এভারকেয়ারে শর্মিলা

অসুস্থ বন্ধুর জন্য আর্থিক সাহায্যের আবেদন জবি শিক্ষার্থীদের

অসুস্থ বন্ধুর জন্য আর্থিক সাহায্যের আবেদন জবি শিক্ষার্থীদের

ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী গ্রেফতার

ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ৪২টি মোবাইলফোনসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ৪২টি মোবাইলফোনসহ ২ জন আটক

কোহলির হোটেল রুমের গোপন ভিডিও, হোটেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কোহলির হোটেল রুমের গোপন ভিডিও, হোটেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আমি শেখ মুজিবের মেয়ে, শাসক নই সেবক

আমি শেখ মুজিবের মেয়ে, শাসক নই সেবক

আফগানিস্তান দখলে তালেবানদের সবাই ভুল বুঝেছে’

আফগানিস্তান দখলে তালেবানদের সবাই ভুল বুঝেছে’

বলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন মিম

বলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন মিম

সালমান শাহর সুইসাইড নোটে যা লেখা ছিল

সালমান শাহর সুইসাইড নোটে যা লেখা ছিল

পরীমণিকে নিয়ে এবার মুখ খুললেন নচিকেতা

পরীমণিকে নিয়ে এবার মুখ খুললেন নচিকেতা

ভারতজুড়ে তীব্র তোপের মুখে জাভেদ আকতার

ভারতজুড়ে তীব্র তোপের মুখে জাভেদ আকতার

প্রধানমন্ত্রী পদে ‘নতুন মুখ’ আনছে তালেবান

প্রধানমন্ত্রী পদে ‘নতুন মুখ’ আনছে তালেবান

বিশ্বে করোনায়  মৃত্যু আরও কমল

বিশ্বে করোনায় মৃত্যু আরও কমল

দেশব্যাপী গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

দেশব্যাপী গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

কোনোভাবেই কমছে না ভুঁড়ি, যা করবেন

কোনোভাবেই কমছে না ভুঁড়ি, যা করবেন

শোকে ভেঙে পড়লেন সালমান খান

শোকে ভেঙে পড়লেন সালমান খান

দুই স্পর্শেই ম্যাচ মাতালেন মেসি, গড়লেন ইতিহাস

দুই স্পর্শেই ম্যাচ মাতালেন মেসি, গড়লেন ইতিহাস

সরকার আদ-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয়: স্বাস্থ্যমন্ত্রী

সরকার আদ-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয়: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এখন স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান

বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এখন স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান

দেশের সশস্ত্র বাহিনী জাতীয় গৌরব ও সম্মানের প্রতীক: প্রধানমন্ত্রী

দেশের সশস্ত্র বাহিনী জাতীয় গৌরব ও সম্মানের প্রতীক: প্রধানমন্ত্রী

আমরা একেবারে শেষ পর্যায়ে, দুই বা তিন দিনের মধ্যেই হতে পারে চুক্তি: ট্রাম্প

আমরা একেবারে শেষ পর্যায়ে, দুই বা তিন দিনের মধ্যেই হতে পারে চুক্তি: ট্রাম্প

‘মায়া পাখি’ নাটকে কর্মজীবী নারীদের অপমান, জবাব দিলেন অভিনেত্রী

‘মায়া পাখি’ নাটকে কর্মজীবী নারীদের অপমান, জবাব দিলেন অভিনেত্রী

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

❑ আর্কাইভ

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« May    

প্রধান সম্পাদক ও প্রকাশক : দেওয়ান মশিউর রেজা চৌধুরী

ই-মেইল : [email protected]

৮৫/১/এ পুরানা পল্টন লাইন, ৫ম তলা, ঢাকা-১০০০
মোবাইল : +৮৮০১৭১১-০৬৪৮৫১ টেলিফোন: ০২৪৮৩১২১৯১

  • আমাদের সাথে যোগাযোগ
  • About us
  • Turms of use
  • Disclaimer
  • Privacy policy

© 2023 somoynews24.com All Right Reserved. Designed and Developed by WEBSBD