স্পোর্টস ডেস্ক: আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাইয়ের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ১৪ ওভারেই ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে আছে টাইগাররা।বাংলাদেশ ইনিংসের শুরুতেই ধাক্কা খান তানজিদ হাসান। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ওমরজাইয়ের বলে ফাইন লেগে ক্যাচ দেন বশির আহমেদের হাতে। ওমরজাইয়ের প্রথম ওভার ছিল মেডেন।এরপর রানআউট হন নাজমুল হোসেন শান্ত। মাত্র ৭ রান করে বিদায় নেন ইব্রাহিম জাদরানের থ্রোয়ে।তৃতীয় ধাক্কা আসে সাইফ হাসানকে হারিয়ে। আগের দুই বলে চার ও ছক্কায় ১০ রান তোলা সাইফ থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ তুলে দেন। আউট হওয়ার আগে ২৩ বলে করেন ২২ রান।চতুর্থ উইকেট হিসেবে ফিরে যান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এলবিডব্লু হওয়ার পর রিভিউ নিলেও বাঁচতে পারেননি তিনি। ১১তম ওভারে আউট হন তিনি, দলীয় রান তখন ৫০।এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ৬৫/৪। ব্যাট আছেন জাকের আলী ও তাওহিদ হৃদয়।























































Discussion about this post