রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি জেলা কারাগারে বীর বাহাদুর (২৯) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শওকত আকবর।রাঙামাটি জেলা কারাগারের জেলার মজিবুর রহমান মজুমদার জানান, শহরের রিজার্ভ বাজার পাথরঘাটা এলাকার বাসিন্দা বীর বাহাদুর অসুস্থতা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান বলে চিকিৎসকরা জানান।জানা গেছে, মৃত বীর বাহাদুর মাদক মামলায় পাঁচ বছর এবং একটি চুরি মামলায় ছয় মাসের কারাদণ্ড ভোগ করছিলেন।মজিবুর রহমান বলেন, জেলা প্রশাসক থেকে ময়নাতদন্তের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুপুর পর্যন্ত মর্গে নিহতের পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি।চিকিৎসক মো. শওকত আকবর বলেন, ‘কারাগার থেকে একজনকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ মর্গে রাখা রয়েছে।’























































Discussion about this post