স্পোর্টস ডেস্ক:চিলির মনুমেন্টাল স্টেডিয়ামে কোপা লিবের্তাদোরেস ম্যাচে সাম্প্রতিক সহিংসতায় দুজনের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে বহুল প্রতীক্ষিত কোলো কোলো ও ইউনিভার্সিদাদ দে চিলির মধ্যকার ডার্বি ম্যাচ বাতিল করেছে দেশটির সরকার।চিলির নিরাপত্তামন্ত্রী লুইস কর্দেরো শুক্রবার (১১ এপ্রিল) ঘোষণা করেছেন, রোববার (১৩ এপ্রিল) এস্তাদিও ন্যাসিওনালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ইউনিভার্সিদাদ দে চিলি ও কোলো কোলোর ম্যাচ স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তটি এসেছে কোপা লিবার্তাদোরেসে কোলো কোলো ও ফর্তালেজার মধ্যে বৃহস্পতিবারের ম্যাচে সংঘটিত সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে।সেদিন স্বাগতিক সমর্থকরা মাঠে প্রবেশের চেষ্টা করলে ভিড়ের ধাক্কায় স্টেডিয়ামের কাছের বেষ্টনীতে আঘাত পেয়ে মারা যান ১৩ বছর বয়সী এক কিশোর ও ১৮ বছর বয়সী এক কিশোরীএদিকে ওই মৃত্যুর প্রতিবাদে সেদিন ম্যাচের ৭২তম মিনিটের সময় মাঠে নেমে যান কোলো কোলোর সমর্থকরা। তখন ম্যাচ গোলশূন্য সমতায় ছিলো। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।





















































Discussion about this post