স্টাফ রিপোর্টার: খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী নুরুন্নবী শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ আদেশ দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যৌতুকের দাবিতে ২০১১ সালের ২৫ আগস্ট রাতে খুলনা মহানগরীর বেলায়েত হোসেন সড়কের বাসভবনে আসামি নুরুন্নবী তার স্ত্রী জোহরা খাতুনকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঘরের মধ্যে তালাবদ্ধ রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই সাদ্দাম হোসেন বাদি হয়ে ঘটনার দুই দিন পর ২৭ আগস্ট খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৪ জন সাক্ষী দিয়েছেন।
























































Discussion about this post