স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর পরে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে শীর্ষ পর্যায়ের ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় সকালে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর ফিরতি লেগে ইন্টার মায়ামি ন্যাশভিল এসসির সঙ্গে ১–১ গোলে ড্র করে। ম্যাচের ৭ মিনিটে বক্সে সুযোগ পেয়ে বাঁ পায়ে দুর্দান্ত শট নেন মেসি এবং ৯০০ গোলের মাইলফলক অর্জন করেন। যদিও অ্যাওয়ে গোল নিয়মে মায়ামিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়। মেসি ৩৮ বছর বয়সে ১,১৪২ ম্যাচে ৯০০ গোল করেছেন। তুলনায় ৪১ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারে ১,৩১২ ম্যাচে ৯৬৫ গোল। রোনালদোর ৯০০ গোল স্পর্শ করতে লেগেছিল ১,২৩৬ ম্যাচ। এর ফলে মেসি রোনালদোর তুলনায় ৯৪ ম্যাচ কম খেলে ৯০০ গোলের মাইলফলক অর্জন করলেন। সিনিয়র পর্যায়ে প্রথম গোলের ২১ বছর পর এই রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন কিংবদন্তি। বার্সেলোনা ক্লাবে ১৭ বছরের ক্যারিয়ারে মেসি ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন। পিএসজিতে ৭৫ ম্যাচে ৩২ গোল এবং ইন্টার মায়ামিতে ৯৩ ম্যাচে ৮১ গোল। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ১৯৬ ম্যাচে ১১৫ গোল করেছেন তিনি।






















































Discussion about this post