স্পোর্টস ডেস্ক: নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মডেল মাহিকা শর্মার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ভারতের তারকা অলরাউন্ডার ও মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বিভিন্ন সময়েই মাহিকার প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা গেছে হার্দিককে। তবে এবার তিনি ভালোবাসা প্রকাশে নতুন মাত্রা যোগ করেছেন। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মধ্যেই মৌসুমের মধ্যেই মাহিকাকে প্রায় ১.৭ কোটি রুপি মূল্যের বিলাসবহুল মার্সিডিস-বেঞ্জ ভি-ক্লাস গাড়ি উপহার দিয়েছেন হার্দিক। যা ভারতে এই মডেলের প্রথম গাড়িগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে। প্রতিবেদন এনডিটিভির। কয়েক সপ্তাহ আগেই হার্দিক নিজেও প্রায় ১২ কোটি রুপির একটি ফেরারি কিনেছিলেন। এবার প্রেমিকাকে নতুন এই প্রিমিয়াম গাড়ি উপহার দিয়ে চমক সৃষ্টি করেছেন তিনি। গাড়ির সঙ্গে তাদের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে। এদিকে মাঠের পারফরম্যান্সেও দারুণ শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ানস। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ছয় উইকেটের জয় পেয়েছে তারা।
























































Discussion about this post