বিনোদন ডেস্ক: জনপ্রিয় নায়িকা ও গ্ল্যামার গার্ল পূর্নিমা। বাংলা সিনেমার জগতে এক নামে পরিচিত তিনি। অপরদিকে এখন নায়কদের শীর্ষে অর্থাৎ নাম্বার ওয়ান নায়কের তালিকায় রয়েছেন শাকিব খান। ক্যারিয়ারের শুরুর দিকে এই জুটি উপহার দিয়েছেন কিছু আলোচিত সিনেমা। তবে সমসাময়িক সময়ে পর্দায় তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় অনেক দর্শকই ভুলে গেছেন তাদের কাজের ব্যাপ্তি। একইসাথে কাজ শুরু করেছিলেন পূর্ণিমা ও শীর্ষ নায়ক শাকিব খান। সময়ের বিবর্তনে কেউ কেউ মনে করেন পূর্ণিমা হয়তো শাকিবের আগেই সিনেমা জগতে এসেছেন। অনেকে মনে করেন শাকিব-পূর্ণিমা জুটির হয়তো তেমন কোনো সিনেমাই নেই। প্রায়ই এমন সব প্রশ্নের সম্মুখীন হতে হয় জনপ্রিয় নায়িকা পূর্ণিমাকে। অথচ তার এবং শাকিবের এত সিনেমা ও একসাথে এত স্মৃতি যা তিনি কখনো ভুলেন না। শাকিব খানের সঙ্গে নিজের কাজের সেই সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করলেন পূর্ণিমা। পূর্ণিমা জানান, শাকিব খানের সঙ্গে তার কাজের সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বললেন, শাকিবের সাথে আমি অনেকগুলো ছবি করেছি, কেউ জানেই না। ২৫টিরও বেশি সিনেমায় কাজ করেছি, রয়েছে অনেক মূল্যবান স্মৃতি। পূর্ণিমা সাক্ষাৎকারে বলেন, অনেকে এখনো বলে কি, আপনি কি শাকিবের সাথে কাজ করেছেন কখনো?’ অনেকের ধারণা শাকিব খান অনেক পরে এসেছেন কিন্তু পূর্ণিমা মনে করিয়ে দিলেন তারা প্রায় সমসাময়িক। সঞ্চালিকার এক মন্তব্যের প্রেক্ষিতে পূর্ণিমা বলেন, ‘ও ইয়ং, আমিও ইয়ং। মানে আমরা তো একসাথেই এসেছি আগে-পরে হোক যখনই হোক।’ শাকিব খান সুপারস্টার হওয়ার আগে থেকেই তার সঙ্গে আমি অর্থাৎ পূর্ণিমার কাজের সম্পর্ক। এমনকি দেশের বাইরে গিয়েও আমরা বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছি। সেই সময়ের জনপ্রিয়তা নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ মানে শাকিব আরও বেশি পপুলার হওয়ার আগে, মানে ওকে নিয়ে ওর সাথে আমি অনেকগুলো টিভিসি করেছি দেশের বাইরে গিয়ে। তখন শাকিবকে এতটা কেউ চিনত না। তখনও ওর সাথে আমি কাজ করেছি। আমার ধারণা আমরা একসাথে প্রায় ২৫ থেকে ২৬টার মতন ছবি করেছি।’






















































Discussion about this post