আন্তর্জাতিক ডেস্ক: দুই সপ্তাহের জন্য ঘোষিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। বুধবার (৮ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, চলমান সংঘাত ইতিমধ্যেই ব্যাপক মানবিক দুর্ভোগ সৃষ্টি করেছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যব্যবস্থাকেও ব্যাহত করেছে। ভারত জোর দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে এক মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা কমানোর জন্য দ্রুত সংলাপ ও কূটনীতিই একমাত্র কার্যকর পথ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে হরমুজ প্রণালির স্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতসহ বহু দেশই এই পথের নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করছে। ফলে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল ও বৈশ্বিক বাণিজ্য প্রবাহ বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে দেশটি। প্রসঙ্গত, ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ‘দুই সপ্তাহের জন্য’ ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ স্থগিত করতে সম্মত হয়েছেন। আর কিছু শর্ত দিয়ে ইরানও এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।























































Discussion about this post