স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আমেরিকান ফুটবলে মাঠ বা গ্যালারি রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন নয়, তবে ব্রাজিলে অনুষ্ঠিত ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে সংঘটিত বিশাল সংঘর্ষ সব রেকর্ড ছাড়িয়ে গেছে। খেলোয়াড়রা একে অপরকে কিল-ঘুষি-লাথি মেরেছেন প্রায় মিনিটখানেক ধরে। যুদ্ধাংদেহী পরিবেশ কিছুটা শান্ত হওয়ার পর রেফারি ২৩ খেলোয়াড়কে লাল কার্ড দেখান, যা বিশ্বরেকর্ড। ক্রুজেইরো ও অ্যাতলেতিকো মিনেইরোর মধ্যে শিরোপার লড়াই চলছিল। ক্রুজেইরো এগিয়ে ছিল ১-০ গোলে। ইনজুরি টাইম শেষ হওয়ার মাত্র ৩০ সেকেন্ড আগে ক্রুজেইরোর স্ট্রাইকার ক্রিস্টিয়ান ও অ্যাতলেতিকো গোলকিপার এভারসনের মধ্যে সংঘর্ষ ঘটে। এভারসন কিছুটা বেশি সহিংস ছিলেন এবং ক্রিস্টিয়ানের বুকের ওপর চড়ে কয়েকবার আঘাত করেন। রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলেও, হঠাৎ ক্রুজেইরোর একজন খেলোয়াড় পেছন থেকে এভারসনকে ধাক্কা দেন। এরপর দুই দলের খেলোয়াড়রা একে অপরকে কিল-ঘুষি-লাথি মারতে শুরু করেন। মাঠে প্রবেশ করেন বেঞ্চের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরাও। নিরাপত্তাকর্মী ও সামরিক পুলিশের হস্তক্ষেপে মাঠে শান্তি ফেরে। ম্যাচ প্রায় দশ মিনিট বন্ধ থাকে। পরে খেলা মার্চিং অর্ডার ছাড়া পুনরায় শুরু হয়। ম্যাচ শেষ হওয়ার পর মিডিয়া জানায়, ব্রাজিলের সাবেক তারকা হাল্কসহ অ্যাতলেতিকোর ১১ জন খেলোয়াড় এবং ক্রুজেইরোর ১২ খেলোয়াড় লাল কার্ড পান। মোট ২৩ খেলোয়াড় লাল কার্ড পেয়ে ১৯৫৪ সালে স্থাপিত ২২ লাল কার্ডের রেকর্ড ভেঙে গেছে।























































Discussion about this post